• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিএনপির সন্ত্রাস বন্ধে তারেক রহমানের হস্তক্ষেপ কামনা আপ বাংলাদেশের ছাত্র হত্যা মামলার আসামি ‘কিলার শিকদার’ গ্রেপ্তার, কিন্তু চাঁদাবাজি মামলায় আদালতে প্রেরণ হত্যাসহ ৯ মামলার আসামিকে বাঁচাতে পুলিশের নাটকীয়তা, আশুলিয়ায় বিক্ষোভ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানতে চায় জনগণ সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল ঐতিহাসিক জুলাই যে বৃহত্তর ঐক্য তৈরি করেছে তা টিকিয়ে রাখতে হবে ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন ‘আয়েশা-আমিরুল ট্রাস্ট ফান্ড বৃত্তি’ জাবিতে হাসিনার পলায়ন দিবস উদযাপনে মিষ্টি বিতরণ শুল্ক কমিয়ে ২০ শতাংশ, সরকারকে সাধুবাদ ফখরুলের বিভেদ-অনৈক্য অব্যাহত থাকলে অনিবার্য ওয়ান ইলেভেনের দিকে যাবে দেশ: মঞ্জু

হত্যাসহ ৯ মামলার আসামিকে বাঁচাতে পুলিশের নাটকীয়তা, আশুলিয়ায় বিক্ষোভ

Reporter Name / ৬০১ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

সাভার প্রতিনিধি : হত্যাসহ ৯টি মামলার এজাহারনামীয় আসামি ও জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আইয়ুব আলী সিকদার ওরফে কিলার শিকদারকে হত্যা মামলার পরিবর্তে চাঁদাবাজির মতো লঘু মামলায় আদালতে প্রেরণের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে আশুলিয়া।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টায় আশুলিয়া থানা ফটকের সামনে ‘জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স’ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, আইয়ুব আলী সিকদারের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ভূমি দখলসহ মোট নয়টি গুরুতর মামলা রয়েছে। কিন্তু পুলিশ রহস্যজনকভাবে হত্যাসহ অন্যান্য গুরুতর অভিযোগ বাদ দিয়ে কেবল চাঁদাবাজির মামলায় তাকে আদালতে প্রেরণ করেছে। তাদের দাবি, এটি একজন প্রভাবশালী অপরাধীকে রক্ষার অপচেষ্টা এবং বিচার প্রক্রিয়া ভণ্ডুল করার গভীর ষড়যন্ত্র।

কর্মসূচিতে জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স ঢাকা জেলা উত্তর শাখার যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ ওয়ালিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স ঢাকা জেলা উত্তর শাখার আহবায়ক মুহাম্মদ মারুফ ইসলাম তামিম, জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স ঢাকা জেলা উত্তর শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম শুভ প্রমুখ।

বক্তারা সতর্ক করে বলেন,“আগামী ২৪ ঘণ্টার মধ্যে আইয়ুব আলী সিকদারকে জামিনের আগেই জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার না দেখানো হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

তারা একই সঙ্গে আশুলিয়া থানার ওসিকে অবিলম্বে প্রত্যাহার ও শাস্তির আওতায় আনারও দাবি জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন—জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স ঢাকা জেলা উত্তর শাখার
যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, ফয়সাল হোসেন ফাল্গুন, মুহাম্মদ আল কাফিসহ অর্ধ শতাধিক নেতাকর্মী। আয়োজনে সংহতি জানান আপ বাংলাদেশ, ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। আগামী কর্মসূচিতে জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স এর সঙ্গে মাঠে থাকার ঘোষণা দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd